মাগুরানিউজ.কমঃ
ষ্টাফ রিপোর্টার-
মাগুরা জেলা পুলিশের অব্যাহত মাদক রিরোধী অভিযানে গতরাতে বিপুল পরিমান গাঁজাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ।
পুলিশ জানায়, মাগুরা সদর থানার ওসির তৎপরতায় শহরের ঢাকা রোড এলাকা থেকেমনোয়ারা বেগম (৫৫), স্বামী-আনোয়ার, সাং-পুর্ব জিগাবাড়ী ও সাফিয়া (৫২), স্বামী-মৃত মনছের, উভয় সাং-পুর্ব জিগাবাড়ী, থানা-ফুলছিড়ি, জেলা-গাইবান্দাদ্বয়কে ১৬ কেজি গাঁজাসহ আটক করা হয়।এ ব্যাপারে মামলা হয়েছে।


