মাগুরানিউজ.কমঃ
মাগুরায় ঈদ জামাতের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে । প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে । পৌরসভার পক্ষ থেকে নির্মান করা হয়েছে তোরন ও প্যান্ডেল। ঈদের দিন সকাল সাড়ে আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেয় ঈদ জামাতের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়েছেন পৌর মেয়র আলহ্বাজ ইকবাল আখতার খান কাফুর।
এছাড়া জেলার বিভিন্ন ঈদগাঁহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ।


