মাগুরানিউজ.কমঃ
প্রস্তাবিত ফরিদপুর বিভাগে মাগুরা জেলাকে অন্তর্ভূক্তির অপচেষ্টার প্রতিবাদে আজ সকাল ১১টায় ৫ মিনিট রাস্তায় থাকার আহবান জানিয়েছিলো সম্মিলিত সামাজিক আন্দোলন মাগুরা জেলা শাখা।
সকাল ১১টায় প্রস্তাবিত ফরিদপুর বিভাগে মাগুরা জেলাকে অন্তর্ভূক্তির চেষ্টার প্রতিবাদে শহরের কলেজ রোডে সাংস্কৃতিক রক্ষা পরিষদের আহ্বানে রাস্তায় নেমে আসে জনগণ। কিছুক্ষনের জন্য থেমে যায় লোক চলাচল। গাড়ি থেকে নেমে আন্দোলনের পক্ষে প্রতিবাদ জানিয়েছেন যাত্রীরাও।
ছবি- আবু বাসার আখন্দ।


