মাগুরাবাসীকে আগামীকাল সকাল ১১টায় ৫ মিনিট রাস্তায় থাকার আহবান

মাগুরানিউজ.কমঃ 

mnবিশেষ প্রতিবেদন-

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে মাগুরা জেলাকে অন্তর্ভূক্তির অপচেষ্টার প্রতিবাদে আগামীকাল সকাল ১১টায় ৫ মিনিট রাস্তায় থাকার আহবান জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন মাগুরা জেলা শাখা। তাদের দাবি একটাই, যে কোন মূল্যে ফরিদপুরের সাথে নয়।

 

এদিকে, সম্প্রতি দক্ষিন বাংলার প্রবেশদ্বার ও ভৌগলিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ন অবস্থানে থাকা মাগুরাকে কেন্দ্র করে বৃহত্তর এই অঞ্চলের সময়োপযোগী উন্নয়নের লক্ষে ‘মাগুরা বিভাগ’ গঠনের প্রস্তাবনা জানিয়েছেন, ‘সেভ মাগুরা’র প্রতিষ্ঠাতা ও ‘মাগুরা নিউজ’ সম্পাদক রাজীব মিত্র ‘জয়। 

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাগুরাকে বিভাগ ঘোষনার বিনীত আবেদন জানানোর পাশাপাশি মাগুরাকে বিভাগ ঘোষনা করার প্রস্তাব সংসদে উপস্থাপনের জন্য মাগুরার দুই সংসদ সদস্য মাননীয় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বিরেন শিকদার ও মেজর জেঃ অবঃ এটিএম আব্দুল ওয়াহ্হাবের কাছে মাগুরাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধও জানিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে জয় বলেন, উন্নত আর অনুন্নত এলাকা বিবেচনায় নয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন ভিন্ন ভাবে চিন্তা করার সময় চলছে দেশে। সামগ্রীক উন্নয়নই যেখানে প্রধান বিষয়। সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু বদলে যাবে আরো অনেক কিছু। যেমন জন্ম হয়েছিলো বাংলাদেশ নামের দেশ তেমনি সময়ের প্রয়োজনে জন্ম হবে মাগুরা নামের বিভাগ।

তিনি বলেন, বৃহত্তর এই অঞ্চলের সময়োপযোগী উন্নয়নের স্বার্থে ভৌগলিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ন অবস্থানে রয়েছে মাগুরা। যাকে কেন্দ্র করে বৃহৎ এই অঞ্চলের অর্থনৈতিকসহ সামগ্রীক উন্নয়ন দ্রুততর ও পরিকল্পিত হবে। তিনি বলেন, যশোর-নড়াইল-ঝিনাইদহ-মাগুরা-রাজবাড়ি-ফরিদপুর নিয়ে মাগুরা বিভাগ যা বাস্তবায়ন বৃহত্তর এই অঞ্চলকে করবে সমৃদ্ধ। বাংলাদেশের ১ম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা দক্ষিন বাংলার প্রবেশ দ্বার হিসাবে পরিচিত। আর সেকারনে সামগ্রীক উন্নয়নের স্বার্থে মাগুরাকে বিভাগ দাবি করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত এই আবেদন। 

যশোর বিভাগ দাবি নিয়ে তিনি বলেন, বৃহত্তর যশোরকে সাথে নিয়েই ‘মাগুরা বিভাগ’ প্রস্তাব। মাগুরা-যশোর এক ও অবিচ্ছেদ্দ আর সেকারনে বিকল্প হিসাবে এই প্রস্তাব।

মাগুরাকে যশোর থেকে বিচ্ছিন্নের বিভিন্ন চেষ্টাকে অপচেষ্টা ও বৃহত্তর যশোর জেলার সংস্কৃতি ধ্বংসের চক্রান্ত বলে উল্লেখ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি সবাইকে ‘মাগুরা বিভাগ’ দাবির সাথে একাত্নতা জানানোর পাশাপাশি মাগুরার পাশে থাকার আহবান জানিয়েছেন। 

খুলনার পাশ্ববর্তী জেলা হওয়ায় যশোরকে বিভাগ ঘোষনা ও বিভাগ গঠনের যেসব ভিন্নভিন্ন দাবি রয়েছে সেগুলো বিবেচনায় ‘মাগুরা বিভাগ’ একটি উন্নয়নমুখী সমাধান বলে বিশেষজ্ঞরা মনে করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: