সুখবর মাগুরা- ‘কালোজিরা’ বদলে দিয়েছে হাজারো কৃষকের ভাগ্য

মাগুরানিউজ.কমঃ 
kalozira mn
ষ্টাফ রিপোর্টার-
বাতাসে ভেসে বেড়াচ্ছে মিষ্টি একটা গন্ধ। ঘন সবুজ পাতার মধ্যে হালকা নীল রঙের ফুলে ফুলে ছেয়ে গেছে গাছ। মাগুরার বিভিন্ন মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে ‘কালোজিরা’ নামের এই ফসলটি। এবার চলতি রবি মৌসুমে রেকর্ড পরিমাণ জমিতে কালোজিরার চাষ করেছেন কৃষকেরা। আগে অনেকে শখের বসে কালোজিরার চাষ করতেন। এখন মাঠ জুড়ে পরিকল্পিতভাবে এ ফসলের আবাদ হচ্ছে।
 
উৎপাদন খরচ কম, ব্যাপক চাহিদা ও লাভজনক হওয়ায় ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে ঔষধি ও ভেষজ গুণ সম্পন্ন ‘কালোজিরার’ চাষ। কালোজিরার ছোঁয়ায় মাগুরা সদরসহ তিনটি উপজেলার দশ সহস্রাধিক মানুষের জীবনে নতুন সম্ভাবনা জেগে উঠেছে। ‘কালোজিরা বিল্পব’ ভাগ্য ফিরিয়েছে এসব মানুষের।
 
কালোজিরা চাষের জন্য প্রথমবার বীজ কিনলেই চলে। পরে নিজের ক্ষেতের বীজ দিয়েই আবাদ করা যায়। রোগবালাই নেই বললেই চলে, তাই কীটনাশকের খরচ নেই। গড়ে এক বিঘা জমিতে চাষে খরচ পড়ে পাঁচ হাজার ৫০০ টাকার মতো। ঐ জমি থেকে তিন থেকে চার মণ কালোজিরা পাওয়া যায়। প্রতি মণ কালোজিরা বিক্রি হয় পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকায়।
 
মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রামের মাঠগুলোয় এখন বিভিন্ন রবি শস্যের পাশাপাশি কালোজিরার চাষ হচ্ছে। এসব মাঠে কয়েক বছর আগেও নানা চৈতালি ফসল বাতাসে দোল খেত। এখন এখানে গাড়ো সবুজ রঙের কালোজিরা গাছের সমারোহ। ফল পরিপক্ক হতে শুরু করেছে। কৃষকেরা আগাম বোনা কালোজিরা কর্তন করতে শুরু করেছেন। তবে পুরোপুরি ফসল কাটা শুরু হতে আরো কিছু দিন সময় লাগবে।
মাগুরার আলোকদিয়ার পুখরিয়া গ্রামের কালোজিরা চাষি আফতাব শিকদার মাগুরা নিউজকে জানান, তিনি অনেক বছর ধরে কালোজিরা চাষ করে আসছেন। আগে চাষ করতেন নিজের প্রয়োজেনে। আর এখন তিনি আবাদ করছেন সবচেয়ে লাভজনক ফসল হিসেবে।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: