মাগুরানিউজ.কমঃ
‘একাত্তরের কণ্ঠযোদ্ধা’, বর্তমানে বাংলা সঙ্গীতে যে কজন শিল্পীর নাম সবার আগে উচ্চারণযোগ্য, সুবীর নন্দী তাদের অন্যতম। তিনি তার মায়াবী কণ্ঠের জাদুতে এ দেশের সুরপিয়াসী মানুষকে আচ্ছন্ন করে রেখেছেন।
মাগুরাবাসীকে গান শোনাতে মাগুরার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ মার্চ মাগুরায় আসছেন কিংবদন্তী সংগীত শিল্পী সুবির নন্দী।
ওই দিন সন্ধ্যায় তিনি মাগুরা সরকারি কলেজের বিশাল মঞ্চে তার কন্ঠ মাধুর্য দিয়ে দর্শক মাতাবেন।
উদযাপন কমিটির পক্ষ থেকে কলেজের সকল প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদেরকে দ্রুত রেজিস্ট্রেশন করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মাগুরাবাসী মিলন মেলায় আসুন জলদি।


