মাগুরানিউজ.কমঃ
ষ্টাফ রিপোর্টার-
শুক্রবার সকাল থেকেই মাগুরার ইসলামপুর পাড়া স্পোটিং ক্লাবের সদস্যরা মহাব্যস্ত। ক্লাবের অর্ধ শতাধিক সদস্য ভোর থেকেই নবগঙ্গা নদীর পূর্বাশা সিনেমা হল সংলগ্ন এলাকাতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।
পরিচ্ছন্ন মাগুরা এই স্লোগানে এই কর্মকান্ড পরিচালিত হয়।
আজ সন্ধ্যা ৭টায় ক্লাবের উদ্বোধন করবেন নব-নির্বাচিত পৌর মেয়র জনাব খুরশিদ হায়দার টুটুল।


