মাগুরানিউজ.কমঃ
মাগুরায় অমর একুশে বই মেলার আজ শেষ দিন। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিনদিন ব্যাপী একুশে বই মেলা রবিবার সন্ধ্যায় শহরের শহীদ সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরী চত্বরে শুরু হয়েছে।
সোমবার দ্বিতীয় দিনে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সন্ধ্যা থেকে স্থানীয় ও ঢাকা থেকে আগত শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও আবৃতি পরিবেশন করে দর্শকদের মোহিত করে। অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কালাচাঁদ সিংহ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এবছর বই মেলায় মোট ১৪টি স্টল রয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় তিনদিন ব্যাপী এ বই মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


