মাগুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মাগুরানিউজ.কমঃ

mn

সদর প্রতিনিধি-

যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে মাগুরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মাগুরা জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচী গ্রহন করে।

দিবসটি উপলক্ষে রবিবার রাতের প্রথম প্রহরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান , পুলিশ সুপার একে এম এহসান উল্লাহ, জেলা পরিষদ প্রশাসক এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগ মাগুরা জেলা শাখা ও এর অঙ্গ সংগঠন , মাগুরা জেলা বিএনপি, মাগুরা প্রেসক্লাব, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরার প্রথম অনলাইন সংবাদমাধ্যম মাগুরা নিউজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন এর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়।

সকাল ৭ টায় প্রভাত ফেরীতে অংশ নেয় সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।

প্রভাত ফেরী শেষে সরকারি কলেজ শহীদ মিনার চত্ত্বরে কবিতা আবৃত্তি ,সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশ নেয়। তাছাড়া জেলা শ্লিপকলা একাডেমীতে শিশু একাডেমীর আয়োজনে আবৃত্তি, শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: