মাগুরায় প্রচারণার চেয়ে দলীয় সমর্থনে ব্যস্ত প্রার্থীরা

মাগুরানিউজ.কমঃ 

mn

ষ্টাফ রিপোর্টার-

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হওয়ার ঘোষণা আসায় মাগুরায় ৩৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি থেকে কেউ কাউকে ছাড় না দেয়ায় প্রার্থীরাও রয়েছেন বেকায়দায়। প্রচার-প্রচারণা বাদ দিয়ে তারা দলীয় সমর্থনের জন্য লবিংয়ের পাশাপাশি তৃণমূলের সমর্থন লাভে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে দলীয় টিকিট পেতে বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম শোনা গেলেও এখনো পর্যন্ত তেমন কোন তালিকা প্রস্তুত হয়নি।

 

একাধিক আ.লীগ নেতা মাগুরা নিউজকে জানান, দলের একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নেয়ায় সাধারণ নেতা-কর্মীরা পড়েছেন বিপাকে। একাধিক ব্যক্তি প্রার্থী, সমর্থকরাও দ্বিধাবিভক্ত। নেতা-কর্মীদের দাবি স্ব-স্ব দলের সমর্থিত প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বিতায় আনতে হলে তৃর্ণমূলের মতামতের ভিত্তিতে একক প্রার্থী নির্ধারণ করতে হবে।

তবে মনোনয়নপত্র প্রত্যাশী আওয়ামী লীগ-বিএনপির একাধিক প্রার্থী বলছেন, তাদের পক্ষে দল ও ভোটারদের সমর্থন রয়েছে। এক্ষেত্রে দল তাদেরকেই সমর্থন জানাবে।

তবে এ বিষয়ে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু মাগুরা নিউজকে জানান, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সমঝোতা বা তৃণমূলের ভোটে একক প্রার্থী নির্ধারণ হবে। দলীয় সমর্থনের বাইরে কেউ প্রার্থী হলে তাদের বিরুদ্ধে দলের নিয়ম অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

অপরদিকে, মাগুরা সদর থানা বিএনপির সভাপতি সৈয়দ মোকাদ্দেছ আলী মাগুরা নিউজকে বলেন, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় এ নির্বাচন বিএনপির জন্য খুবই গুরুত্বপূর্ণ। কাজেই তাদের মনোনীত প্রার্থীকে জয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে জেলা বিএনপির নের্তাকর্মীরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: