শুক্রবারের মাগুরা বাজারঃ সবজির দাম স্থির, মাংসের দাম বাড়তি

মাগুরানিউজ.কমঃ

mn

শহর প্রতিবেদক-

শীত বিদায় নিয়ে বসন্ত এসে গেছে। কিন্তু বাজারে এখনো শীতের রেশ কিছুটা রয়ে গেছে। বাজারে এখনো পাওয়া যাচ্ছে হরেক রকমের শীতের সবজি। এসব সবজির দাম গত এক সপ্তাহ ধরে স্থির রয়েছে। তবে বেড়েছে খাসি, দেশি মুরগি ও গরুর মাংসের দাম। কিছুটা কমেছে রসুন ও ডিমের দাম।

শহরের দুটি বাজার ঘুরে দেখা গেছে, করলা, বরবটি, কাঁচামরিচসহ কিছু সবজির দাম কিছুটা বেড়েছে। তবে বেশিরভাগ সবজির দাম কয়েক সপ্তাহ ধরেই কিছুটা স্থির। মাছের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার রয়েছে বিপরীত প্রতিক্রিয়া। আর কেজিতে প্রায় ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত বেড়েছে খাসির মাংসের দাম।

শুক্রবারের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে পর্যাপ্ত সবজিতে সাজানো কাঁচাবাজার। বিক্রেতারাও জানালেন শিম, টমেটো, ফুলকপি, লাউ, মিষ্টি কুমড়াসহ বেশিরভাগ সবজির দাম জানুয়ারি থেকে এখনো স্থির রয়েছে।

তবে বাজারে কিছুটা বাড়তি নতুন আসা সবজির দাম। শীতের শেষ দিকে বাজারে উঠতে শুরু করেছে করলা ও বরবটি। এ দুটি সবজির দাম অন্য সবজির ‍তুলনায় কিছুটা বেশি।

মাছ বাজারেও দেখা গেল পর্যাপ্ত সরবরাহ। চিংড়ি, কাতল, বোয়াল, পাবদা, ইলিশসহ সব মাছ বিক্রি হচ্ছে আগের দামে। বিক্রেতারা এমন দাবি করলেও দাম বাড়তির অভিযোগ ক্রেতাদের।

কয়েকদিন আগেও মাগুরাতে খাসির মাংস বিক্রি হতো ৫০০ থেকে ৫৫০ টাকায়। এখন তা ৫৫০ থেকে ৬২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ প্রতি কেজি খাসির মাংসের দাম বেড়েছে ৫০ থেকে ৭০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: