মাগুরায় জারবেরা’র জয়

মাগুরানিউজ.কমঃ

mn

বিশেষ প্রতিবেদক-

ভালোবাসা দিবসে সবার পছন্দ গোলাপ। ব্যবসায়ীদের গোলাপের মজুদ ছিল অনেক বেশি। কিন্তু ‘গোলাপ’কে হার মানাল ‘জারবেরা। শেষ পর্যন্ত জয় জারবেরার।

মাগুরা সদরের বেলনগর গ্রামের এই কৃষক প্রথমবারের মতো অর্থকরী ফুল জারবেরো চাষ করে সাড়া ফেলে দিয়েছেন। ভালোবাসা দিবসে ১৮টি রঙের জারবেরায় মাত করেছেন মাগুরা ও আশপাশের ফুলের বাজার। একদিনেই তিনি বিক্রি করেছেন লাখ টাকার ফুল।

আবদুল আজিজ জানান, একটি গাছ থেকে বছরে প্রায় শতাধিক ফুল ফোটে। আজিজের জমিতে বর্তমানে লাল, সাদা, হলুদ, গোলাপী, খয়েরিসহ ১৮টি রংয়ের ফুল রয়েছে। চারা লাগানোর পর বিগত তিন বছর থেকে তিনি স্থানীয় বাজারসহ ঢাকার বাজারে জারবেরা ফুল সরবরাহ করে আসছেন।  জমি থেকে প্রতিটি ফুল তিনি ৮ থেকে ১০ টাকায় বিক্রি করেন। যা ঢাকায় ১৮ থেকে ২০ টাকায় বিক্রি হয়।

ভ্যালেন্টাইনস ডে ফুলের  চাহিদা তুঙ্গে উঠবে তা নিয়ে কোনো সন্দেহ ছিল না কারও। তবে নতুন ফুল জারবেরার সব ধারণা পাল্টে দিয়েছে। নানা রঙের নতুন ফুল জারবেরা সবাইকে মাত করেছে। অনেকে গোলাপ রেখে প্রিয়জনকে এই ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: