মাগুরায় ট্রাক ও মটরসাইকেল ফেলে পালালো ফরিদপুরের বালু সন্ত্রাসীরা

মাগুরানিউজ.কমঃ

mn

ভ্রাম্যমান প্রতিনিধি-

ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে ২টি ট্রাক, একটি মটরসাইকেল ও বালু কাটার ম্যাশিনপত্র ফেলে রেখে পালিয়ে যায় বালু সন্ত্রাসীরা। 

অভিযোগে জানা যায়, ফরিদপুর জেলা প্রশাসন থেকে ইজারা নিয়ে মাগুরার অংশের বালি কেটে সাফ করছে একটি মহল। 

এমন খবর পেয়ে আজ সোমবার দুপুরে মাগুরা জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম ওই এলাকায় যায়।  ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে বালু সন্ত্রাসীরা ২টি ট্রাক, একটি মটরসাইকেল ও বালু কাটার ম্যাশিনপত্র ফেলে রেখে পালিয়ে যায়।

এ সময় ট্রাক ও মটর সাইকেল জব্দ করে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়। পরে ইজারাদাদের মাধ্যমে ফরিদপুরের মধুখালি উপজেলার একজন তহসিলদারের মাধ্যমে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ড. কে এম কামরুজ্জামান সেলিম এর সাথে মাগুরার  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব কালাচাঁদ সিংহের ফোনালাপ হয়।

ফোনালাপের প্রেক্ষিতে আগামী তিনদিন মাগুরা ফরিদপুর সীমান্তবর্তী গড়াই নদীর মাগুরা অঞ্চলের বালু কাটা বন্ধ থাকার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: