স্টাফ রিপোর্টার-
মাগুরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তানজেল হোসেন খান জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি হয়েছেন। তার পরিবার ও রাজনৈতিক সহযোদ্ধাদের পক্ষ থেকে দ্রুত রোগমুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
পরিবারিক সূত্র জানান- ইতিপূর্বে তার হার্টে ব্লক ধরা পড়লে রিং পড়ানো হয়। চিকিৎসকদের পরামর্শে দুমাস আগেই তার রিং পড়ানোর কথা ছিল। কিন্তু রাজনৈতিক ও পারিবারিক ব্যস্ততার জন্য তা হয়ে উঠেনি।
সম্প্রতি তিনি অসুস্থ্য বোধ করলে তাকে ঢাকা হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করা হয়। তিনি সেখানকার ২২ নং কেবিনে অবস্থান করছেন। আশা করা হচ্ছে দ্রুত তার হার্টে রিং পড়ানোর কাজ সম্পন্ন হবে।


