মাগুরার বাজারে ইলিশের মেলা

মাগুরানিউজ.কমঃ

mn

ষ্টাফ রিপোর্টার-

মাগুরার মাছের আড়ৎগুলোতে মৌসুম ছাড়াই প্রচুর ইলিশের আমদানি হচ্ছে। তবে ইলিশগুলো আকারে ছোট। ইলিশ আমদানির কারণে মাছ ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তারা কর্মচঞ্চল ও ব্যস্ত সময় কাটাচ্ছেন। 

মাছ ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, প্রতিদিন আড়ৎগুলোতে ইলিশ আসছে। 

মাছ ব্যবসায়ী দুলাল জানান,  এ বছর ইলিশের প্রকৃত মৌসুম বৈশাখ থেকে কার্তিক পর্যন্ত কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যায়নি। তবে মৌসুম না হলেও প্রাকৃতিকভাবেই এখন ইলিশ ধরা পড়ছে। 

 

প্রবীণ মৎস্য ব্যবসায়ী সিরাজ বলেন, ‘৫০ বছরের জীবনে শীতের সময় এ ধরনের ইলিশ আমদানি হতে দেখিনি। এ সময় প্রচুর ইলিশ আমদানি হচ্ছে, দামও তুলনামূলক কম। তবে আকারে একটু ছোট। ২শ থেকে ৫শ গ্রামের ইলিশেই আমদানিই বেশি হচ্ছে।’ 

মাছ ব্যবসায়ী মোক্তার খান জানান, এ বছর শীতে যে ইলিশ ধরা পড়ছে, তা ছোট হওয়ায় প্রতি কেজিতে পাঁচটি থেকে তিনটি পাওয়া যাচ্ছে।

ওই ব্যবসায়ী আরো জানান, মৌসুমী ইলিশে যে স্বাদ পাওয়া যেতো বর্তমানে আমদানি হওয়া ইলিশে সেই স্বাদ অনেক কম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
%d bloggers like this: