দেরিতে প্রশ্ন সরবরাহঃ মাগুরায় এসএসসির কেন্দ্র সচিবকে অব্যাহতি

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা এসএসসি পরীক্ষার কেন্দ্রে সচিব মো. মতিয়ার রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র নির্ধারিত সময়ের ২৫ মিনিট দেরিতে সরবরাহ করায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে অব্যহতি দেওয়া হয়। শুক্রবার সকালে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানা গেছে।

উপজেলার মূলকেন্দ্র নহাটা আরপিপি মাধ্যমিক বিদ্যালয় ও ভেন্যু কেন্দ্র কলেজিয়েট গার্লস কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র সরবরাহ না করায় নির্র্ধারিত সময়ে পরীক্ষা শুরু করা যায়নি।

প্রতিদিন মহম্মদপুর উপজেলা সদর প্রায় ২৫ কিলোমিটার দূরে নহাটা কেন্দ্রে প্রশ্নপত্র সরবরাহ করা হয়। দায়িত্বশীল কর্মকর্তারা শুধু ইসলাম ধর্মের প্রশ্ন নিয়ে কেন্দ্রে যান। পরে প্রশ্নপত্র সংগ্রহ করে ২৫ মিনিটপর পরীক্ষা শুরু হয়।

এ বিষয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেন বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের সময় বাড়িয়ে দেওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: