মাগুরানিউজ.কম:
আজ সকাল থেকেই মাগুরাতে আকাশের মুখ ভার। রাতভর বৃষ্টিতে নাজেহাল শহরবাসী।
বাংলাদেশের ওপর তৈরি হয়েছে ঘুর্ণাবর্ত। তার জেরেই বিক্ষিপ্ত বৃষ্টি মাগুরাসহ বিভিন্ন জেলাতেও। এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের।
রাতভর বিরামহীন বৃষ্টিতে তলিয়ে গেছে মাগুরার বিভিন্ন এলাকা। ফলে ভোগান্তিতে পড়েন ছাত্রছাত্রীসহ বিভিন্ন কাজে বের হওয়া মানুষ।


