মাগুরানিউজ.কমঃ
আজ বৃহস্পতিবার, অগাস্ট ২৭, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
- কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি
বিয়ে মানেই নতুন পরিবার গঠন। এর মধ্য দিয়ে তৈরি হয় দুটি পরিবারের মেলবন্ধন। আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে বিয়ে অনেক বড় ধরনের অনুষ্ঠান এবং বিয়ে নিয়ে সবার মনেই থাকে অনেক আনন্দ। মাগুরাতে এখন চলছে বিয়ের মৌসুম। পথে-ঘাটে বাজছে বিয়ের নানা ধরনের বাজনা।
রঙের খেলায় মাতোয়ারা বিভিন্ন বিয়ে বাড়ি। গ্রামে বিয়ে বাড়ি মানেই তো আলপনা। বাড়ির দেয়াল থেকে শুরু করে ঘরের মেঝে এবং সিঁড়িতেও রংবেরঙের আলপনা আঁকা।
একটা সময় ছিল বিয়ে মানেই সানাইয়ের সুর। তবে গ্রামগঞ্জে বিয়েতে এখনো সানাইয়ের কদর রয়েছে। যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শহরে এখন সানাই সংস্কৃতি পরিবর্তন হয়ে এসেছে ডিস্ক জকি (ডিজে), ব্যান্ড পার্টি ইত্যাদি। এখন ব্যান্ডের বাদ্যবাজনা ছাড়া বিয়ের কথা কল্পনাই করা যায় না।


