মাগুরায় শিক্ষককে পেটানোর অভিযোগে দুই স্কুলছাত্র আটক

মাগুরানিউজ.কমঃ 

mnস্কুলের শিক্ষা সফরের সৃষ্ট পূর্ব বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদ্যুত কুমার বিশ্বাসের হাত ও পা ভেঙ্গে দিয়েছে বখাটে ছাত্ররা। শনিবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পুলিশ সুত্র জানায়, শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণীর কতিপয় ছাত্র কর্তৃক ০৬/০২/১৬ তারিখে শিক্ষককে মারধর করায় এজাহার নামীয় আসামী ১। মোঃ শান্ত হোসেন(১৬), পিতা- মৃত মোমিন হোসেন, ২। মোঃ কাদের হোসেন(১৫), পিতা মোঃ কুরবান খান, উভয় সাং-শ্রীরামপুর, থানা ও জেলা-মাগুরাদ্বয়কে অদ্য ০৭/০২/১৬ তারিখ গ্রেফতার করা হয়েছে।

মাগুরা সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার অমর প্রসাদ জানান- আঘাতের কারণে ওই শিক্ষকের ডান হাত ও বাম পা ভেঙ্গে গেছে। তাকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শিক্ষকের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্বরণ বিশ্বাস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: