মাগুরায় শিক্ষককে পেটালো উচ্ছৃঙ্খল ছাত্ররা। হাত ও পা ভেঙ্গে হাসপাতলে ভর্তি

মাগুরানিউজ.কমঃ

mnস্কুলের শিক্ষা সফরের সৃষ্ট পূর্ব বিরোধের জের ধরে মাগুরা সদর উপজেলার শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক প্রদ্যুত কুমার বিশ্বাসের হাত ও পা ভেঙ্গে দিয়েছে বখাটে ছাত্ররা।

শনিবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষক প্রদ্যুত কুমার বিশ্বাস জানান- বৃহস্পতিবার তারা স্কুলের শিক্ষা সফরে মুজিবনগর যান। সেখানে খাবার পরিবেশন নিয়ে স্কুলের দশম শ্রেণীর ছাত্র আজিম, রাব্বি, আল আমিন, সুজনসহ বেশ কয়েকজন ছাত্র আচরণ করে। এ সময় তিনি ওই ছাত্রদের ধমক দিয়ে নিবৃত করেন। এতে তারা ক্ষুব্ধ হয়। এ ঘটনার জের ধরে আজ শনিবার বিকালে স্কুল থেকে মাগুরা শহরের বাড়ি ফেরার পথে আলমখালি এলাকায় ওই ছাত্ররা তার উপর হামলা চালায়। তাদের হামলায় তিনি মটর সাইকেল থেকে ছিটকে নিজে পড়ে যান। ছাত্রদের লাঠির আঘাতে তিনি সংজ্ঞা হারান। পরে এলাকাবাসি সন্ধ্যায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।

মাগুরা সদর হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক ডাক্তার অমর প্রসাদ জানান- আঘাতের কারণে ওই শিক্ষকের ডান হাত ও বাম পা ভেঙ্গে গেছে। তাকে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

শিক্ষকের অভিযোগের সত্যতা স্বীকার করেছেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্বরণ বিশ্বাস। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: