মাগুরানিউজ.কমঃ
ঈদের ছুটিতে নাড়ির টানে ঘরমুখো মানুষের বাড়ি ফেরা চলছে। সীমাহীন যানজট, অতিরিক্ত ভাড়া, পথে পথে নিদারুণ কষ্ট সহ্য করে মানুষ ফিরছে ফেলে আসা শৈশবস্মৃতিমাখা গ্রামের বাড়িতে। বাঙালির বন্ধন হৃদয়-মন-প্রাণ-রক্তের। এ রকম বন্ধন অন্য কোনো জাতির নেই। হাজারো কর্মব্যস্ততার মাঝে একটু সময় পেলেই ছুটে চলে শেকড়ের টানে।
ঈদ মানে আনন্দ। ঈদ এলে সবাই পরিবার-পরিজনের সঙ্গে মুহূর্তটি উদযাপনের জন্য ছুটে যায়।
ঈদে বাড়ি ফেরার যুদ্ধ জয় করে ইতিমধ্যেই মাগুরাতে ফিরতে শুরু করেছেন মাগুরাবাসি। বাড়ছে শহরে লোকসমাগম।


