মাগুরায় মাঠের পর মাঠ জুড়ে পলিথিন

মাগুরানিউজ.কমঃ

mn

প্রতিবছর ইরি-বোরো বীজতলা ঘন কুয়াশা আর শৈত্য প্রবাহের কারণে বিবর্ণ হয়ে মারা যায়। ফলে কৃষকরা ইরি-বোরো রোপনের সময় প্রয়োজনীয় চারা না পাওয়ায় বিপাকে পড়েন।

এই অবস্থা থেকে উত্তোরণে মাগুরার কৃষকরা এখন পলিথিনে ঢাকা দিয়ে বীজতলা তৈরি করে রেখেছেন। কৃষি বিভাগের পরামর্শে কম সময়ে স্বাস্থ্যবান ও ভালো বীজ চারা মেলায় এই পদ্ধতি চাষিদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

সদর উপজেলার মঘী ইউনিয়নের কৃষক আমিনুর রহমান, আমিমুল রেহসান ও আবেদ সরকার জানান, ইরি- বোরোর বীজতলা তৈরির পর ঘন কুয়াশা ও শৈত্য প্রবাহের কারণে বীজতলা নষ্ট হয়ে যায়। ফলে ইরি- বোরো চারা রোপনের সময় বেকায়দায় পড়তে হয়। এ অবস্থায় দিনের বেলা অর্থাৎ সকাল ১০টার পর থেকে বিকেল ৫টা পর্যন্ত বীজতলাতে সহজভাবে সূর্যের তাপদায়ক সাদা রঙের পাতলা পলিথিন এবং সন্ধ্যা থেকে রাতভর শীত আর কুয়াশা থেকে বীজতলা রক্ষা করতে রঙিন মোটা পলিথিন ব্যবহার করা হচ্ছে।

মাঝে মধ্যে পানি সেচ দিতে হয়। পলিথিন ঢাকা দিয়ে তৈরি বীজতলা শৈত্যপ্রবাহ ও কুয়াশায় নষ্ট হয়না এবং সময়মতো ক্ষেতে লাগানো যায়।এই বীজ হতে ধানের উৎপাদন তুলনামুলকভাবে বেশি। তাই এ পদ্ধতি কৃষকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: