মাগুরায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৬ শুরু

মাগুরানিউজ.কমঃ 

mn

মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৬ আজ থেকে শুরু হয়েছে।

সকাল ১১টায় শহরে বনার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়। জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উদ্যোক্তা সংগঠনের সদস্যরা র‌্যালীতে অংশ নেন। র‌্যালী শেষে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে তিনদিনের মেলার সুচনা করেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান।

এরপর জেলা কালক্টরেট ভবন চত্বরে আয়োজিত মেলার উদ্ধোধনী অনুষ্ঠানের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহ: মাহবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো: তারিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু, উপজেলা চেয়ারম্যান মো: রুস্তম আলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম।

মেলায় প্রায় অর্ধশতাধিক ষ্টল রয়েছে জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন উদ্যোক্তা সংগঠনের। মেলায় প্রতিদিন সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে আগামি ২৭ জানুয়ারী পর্যন্ত।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: