মাগুরানিউজ.কমঃ
মাগুরাবাসি, আপনার একটি অব্যবহৃত ও পুরাতন কাপড় হতে পারে অন্য কারো একমাত্র কাপড়। আলমারিতে নয় বস্ত্রহীন মানুষই হোক বস্ত্রের ঠিকানা। আপনি নিজে দান করুন অথবা আমাদেরকে দিলে আমরাই আপনার পক্ষ থেকে পৌছে দেবো যাদের প্রয়োজন তাদের কাছে।
আপনি যখন গায়ে গরম কাপড় চড়িয়ে চা কিংবা কফির কাপ হাতে নিয়ে শীত উপভোগ করছেন তখন আপনার আশেপাশেরই কিছু মানুষ সামান্য আগুনের খোঁজ করছে উষ্ণতা পাবার আশায়।
আসুন নিজের পুরাতন শীত বস্ত্র দিয়ে হলেও এই অসহায় মানুষদেরকে একটু সাহায্য করি। মানুষের পাশে এসে দাঁড়াতে হয় মানুষকে- এটাই শাশ্বতঃ সত্য। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়।
মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ান-
শৈত্যপ্রবাহ থেকে মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের বাঁচানোর মানবিক আবেদন জানিয়েছে ‘মাগুরা নিউজ’ ও ‘মাগুরাবাসী’র সম্মিলিত উদ্যোগ SAVE MAGURA । সবাই যার যার ক্ষেত্রে কষ্টের এ সময়ে যদি অন্ততঃ একজনের জন্য হলেও গরম কাপড়ের ব্যবস্থা করতে পারি তাহলেই শীতে আর কষ্ট পাবেনা মাগুরার একজন মানুষও।
পাশে থাকুন মাগুরার –
মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের বাঁচানোর মানবিক এই উদ্যোগের পাশে থাকতে চাইলে যোগাযোগ করতে পারেন – 01736 180 789, 01855 485 538 নাম্বারে।
আসুন সবাই পুরাতন কাপড় সংগ্রহ করে, দরিদ্রদের মাঝে বিতরণ করি।


