মাগুরানিউজ.কমঃ
সারা দেশের সাথে শীত জেঁকে বসেছে মাগুরাতেও। মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলার ওপর দিয়ে। অথচ সরকারি ও বেসরকারিভাবে এখনো অতিদরিদ্রদের মাঝে উল্লেখ করার মতো শীতবস্ত্র বিতরণের কোনো খবর এখনো পাওয়া যায়নি।
বুধবার বৃষ্টির পর সারা দেশেই ঠান্ডা জেঁকে বসতে শুরু করে। এ পরিবর্তনে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাও প্রভাবিত হচ্ছে। আবহাওয়ার গতি এভাবে পাল্টে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র জনগোষ্ঠী।
বিশেষ করে ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা হাওয়ায় কাহিল হয়ে পড়েছে নারী-শিশু ও বৃদ্ধরা। আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু সাধারণ রোগবালাইয়েরও প্রাদুর্ভাব ঘটেছে। বিশেষ করে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রাদুর্ভাব লক্ষণীয়। দরিদ্র জনগোষ্ঠীর জন্য এগুলো রীতিমতো মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দেখা দিয়েছে।
মানুষের পাশে এসে দাঁড়াতে হয় মানুষকে- এটাই শাশ্বত সত্য। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়। সরকারি ও বেসরকারি পর্যায়ে আরো শীতবস্ত্র বিতরণের উদ্যোগ এখনই নিতে হবে। এর পাশাপাশি ঠান্ডাজনিত রোগের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে হবে।
মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ান-
শৈত্যপ্রবাহ থেকে মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের বাঁচানোর মানবিক আবেদন জানিয়েছে ‘মাগুরার পাশে মাগুরাবাসি’- এই আবেদনে উজ্জীবিত ‘মাগুরা নিউজ’ ও ‘মাগুরাবাসী’র সম্মিলিত উদ্যোগ SAVE MAGURA ।
SAVE MAGURA আশা প্রকাশ করেছে, সবাই যার যার ক্ষেত্রে কষ্টের এ সময়ে যদি অন্ততঃ একজনের জন্য হলেও গরম কাপড়ের ব্যবস্থা করতে পারি তাহলেই শীতে আর কষ্ট পাবেনা মাগুরার একজন মানুষও।
পাশে থাকুন মাগুরার –
মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের বাঁচানোর মানবিক এই উদ্যোগের পাশে থাকতে চাইলে ফোন করুন – “SAVE MAGURA”
০১৭৩৬ ১৮০ ৭৮৯,
০১৮৫৫ ৪৮৫ ৫৩৮ নাম্বারে।


