মাগুরায় রাস্তাঘাটে লোক সমাগম কমে গেছে

মাগুরানিউজ.কমঃ 

mn

মাঘের প্রচন্ড শীতে কাহিল হয়ে পড়েছে মাগুরার বিভিন্ন জনপদ। গত কয়েক দিনে সূর্য দেখা দেয়নি বললেই চলে। আজ রবিবার (২৪ জানুয়ারী) বেলা দশটার সময়ও পর্যন্তও প্রচন্ড কুয়াশায় আচ্ছন্ন ছিল চারদিক সন্ধা থেকে আবারো প্রচন্ড কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে চারপাশ।

গত কয়েকদিন প্রায় সারাদিন এ অবস্থা বিরাজ করেছে। প্রচন্ড শীতের কারণে একান্ত প্রয়োজন না হলে কেউ আর ঘর থেকে বর হচ্ছেন না। ফলে রাস্তাঘাটে লোক সমাগম অনেকটাই কমে গেছে।

বিভিন্ন স্থানে আগুন জ্বেলে শীত নিবারণের জন্য চেষ্টা করছে সাধারণ জনগণ। জেলা প্রশাসন ও সরকারের পক্ষ থেকে বেশ কিছুসংখ্যক কম্বল বিতরণ করা হলেও তা একেবারেই অপ্রতুল বলে জানিয়েছেন ভূক্তভোগীরা। এ অবস্থায় অতি দরিদ্র এলাকাগুলোতে আরো বেশী কম্বল বিতরণের দাবী জানিয়েছেন সাধারণ জনগণ।

এদিকে প্রচন্ড শীতে সবচেয়ে বেশী অসুবিধায় পড়েছেন দিনমজুর শ্রেণীর মানুষ। শীতের কারণে তারা ঠিকমত কাজ করতে পারছেন না। ফলে তাদের সংসারে অনটন দেখা দিচ্ছে।

আবহাওয়া বিভাগ মধ্য জানুয়ারীতে শৈত্য প্রবাহের  পূর্বাভাস দিয়েছিল। উত্তরের হীমেল হাওয়ার প্রভাবে শীত আরো কয়েকদিন স্থায়ী হবে বলে জানা গেছে।

মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাড়ান-

শৈত্যপ্রবাহ থেকে মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের বাঁচানোর মানবিক আবেদন জানিয়েছে ‘মাগুরার পাশে মাগুরাবাসি’- এই আবেদনে উজ্জীবিত মাগুরা নিউজ ও মাগুরাবাসীর সম্মিলিত উদ্যোগ SAVE MAGURA । 

সবাই যার যার ক্ষেত্রে কষ্টের এ সময়ে যদি অন্ততঃ একজনের জন্য হলেও গরম কাপড়ের ব্যবস্থা করতে পারি তাহলেই শীতে আর কষ্ট পাবেনা মাগুরার একজন মানুষও।

SAVE MAGURA প্রতিটি মাগুরাবাসীকে আহবান জানিয়েছে মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের পাশে থাকার জন্য। 

পাশে থাকুন মাগুরার –

মাগুরার সুবিধাবঞ্চিত মানুষদের বাঁচানোর মানবিক এই উদ্যোগের পাশে থাকতে চাইলে ফোন করুন – “SAVE MAGURA”

০১৭৩৬ ১৮০ ৭৮৯,

০১৮৫৫ ৪৮৫ ৫৩৮ নাম্বারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: