মাগুরায় ভূমিকম্প মোকাবেলায় বাস্তবসম্মত মহড়া

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরা সরকারি কলেজের রেড ক্রিসেন্ট দল ও ফায়ার সার্ভিস যৌথভাবে আজ ভূমিকম্প, ভূমিকম্প পরবর্তী অগ্নিকান্ড, উচু ভবনে আটকে পড়াদের উদ্ধার, পানিতে পড়ে যাওয়াদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে তিন দিনের কর্মশালা আজ শনিবার (২৩ জানুয়ারী) দুপুরে শেষ হয়েছে।

১০০ জন স্বেচ্ছাসেবক এর অংশগ্রহণে কর্মশালার শেষ দিনে ভূমিকম্প, ভূমিকম্প পরবর্তীতে স্বেচ্ছাসেবকদের করনীয় বিভিন্ন বিষয়ে হাতে কলমে মহড়া দেয়া হয়।

এ কর্মশালায় কিভাবে ভূমিকম্পের সময় উচু ভবনে আটকে পড়াদের উদ্ধার করা হয়, বিধ্বস্ত ভবনে অগ্নিকান্ড প্রতিরোধে করনীয়, অগ্নিকান্ডের প্রাথমিক মোকাবেলা ও বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে স্বেচ্ছাসেবকদের এ প্রশিক্ষণ দেয়া হয়।

চিকিৎসক, ফায়ার সার্ভিস ও রেড ক্রিসেন্টের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ৩দিনের প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: