মাগুরানিউজ.কমঃ
মাগুরায় স্ট্যাম্প বিক্রির ক্ষেত্রে যথাযথ নিয়ম না মানার অভিযোগে এক বিক্রেতার লাইসেন্স বাতিলের সুপারিশসহ নানা ব্যবস্থা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার দুপুরে এ সংক্রান্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক কালা চাঁদ সিংহের নেতৃত্বে কমিটি সাব-রেজিস্ট্রি অফিস এলাকায় যায়। তারা বিভিন্ন স্ট্যাম্প বিক্রির কেন্দ্রে অভিযান চালিয়ে নানা অসঙ্গতি দেখতে পান। রেজিস্ট্রারে সিরিয়াল না মানা, একই সিরিয়ালের একাধিক নাম্বার এবং সিরিয়ালের থেকে একাধিক স্ট্যাম্প বিক্রি হওয়ায় আকরাম হোসেন নামে এক স্ট্যাম্প ভেন্ডারের লাইসেন্স বাতিল করা হয়।
এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার সুদর্শন রায় জানান, ফৌজদারি মামলাগুলোর ৭০ ভাগই এই স্ট্যাম্প জালিয়াতির মাধ্যমে হয়ে থাকে। ভেন্ডারদের জালিয়াতি রোধের মাধ্যমে জমিজমাসংক্রান্ত মামলা রোধ করা সম্ভব বলে তিনি মনে করেন।

