মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনেই প্রাণগেলো স্কুলের নাইট গার্ডের স্ত্রী রূপবানের

মাগুরানিউজ.কমঃ

mnস্বামীর কর্মস্থল মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনেই সড়ক দূর্ঘটনায় প্রাণগেলো স্কুলের নাইট গার্ড ফুলমিয়ার স্ত্রী বৃদ্ধা রূপবানের।

দীর্ঘদিন ধরে অসুস্থ্য স্বামী মোঃ ফুলমিয়াকে ডাক্তার দেখাতে তিনি ও তার নাতনি আশা মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি অটোরিক্সা পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি প্রাণ হারান।

রূপবানের বাড়ি শহরের স্টেডিয়ামপাড়া এলাকায়। আজ রবিবার দুপুরে শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত রূপবানের নাতনী আশা খাতুন কাঁদতে কাঁদতে জানান- তার দাদা অসুস্থ্য ফুলমিয়া মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের নাইট গার্ড এর চাকরি করেন। তার চিকিৎসার জন্য সদর উপজেলার আকসি এলাকায় একজন ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল।

এ জন্য সে ও তার দাদী রূপবান একসঙ্গে স্টেডিয়ামপাড়ার বাসা থেকে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে যায়। এ সময় তারা ওই স্কুলের নাইট গার্ড দাদা ফুলমিয়ার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ একটি দ্রুতগামী অটোরিক্সা তার দাদীকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় প্রচন্ড আঘাত পেয়ে রাস্তার উপর পড়ে যান।

রক্তাক্ত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশীষ বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন। অটোরিক্সাটি মাগুরা সদর থানা পুলিশ আটক করেছে। ড্রাইভার আটক আছে। এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: