মাগুরায় নির্বাচনী সহিংসতায় আহত ব্যক্তির মৃত্যু, এলাকায় উত্তেজনা, পুলিশ মোতায়েন।

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরায় নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের হামলার শিকার আহত আবদুল মাজেদ সরদার (৫২) নামের এক ব্যক্তি শনিবার রাতে ঢাকায় মারা গেছেন।

নিহত অবদুল মাজেদ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পৌর এলাকার সাজিয়াড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, জেলা ছাত্রলীগের সাবেক নেতা জামির হোসেন মাগুরা পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডের কাউন্সিলর পদে অংশ নেন। এসময় সাজিয়াড়া গ্রামের হুমায়ূন ও আইয়ুব হোসেনের নেতৃত্বে স্থানীয় বিএনপির বেশকিছু নেতাকর্মী তার পক্ষে নির্বাচনী প্রচারণায় যোগ দেন। পরে বৃহস্পতিবার রাতে জামিরের এক অত্মীয়ের বিয়েতে অংশ নেওয়াকে কেন্দ্র করে হুমায়ূন ও আইযুবের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষের সূত্রপাত হয়।

খবর পেয়ে সংঘর্ষ থামতে ঘটনাস্থলে মাজেদ উপস্থিত হলে তাকেও গুরুতর ভাবে আহত করে সংঘর্ষকারীরা।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।

এ দিকে আ.লীগ নেতা মাজেদের মৃত্যুর খবর এলাকায় পৌঁছানোর পর থেকেই পুরো এলাকায় উত্তেজনা শুরু হয়েছে । রাত ৯টার দিকে তার সমর্থকরা মোশাররফ নামে এক বিএনপি কর্মীর বাড়িতে হামলা চালিয়ে পাটকাঠির বেড়ায় আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় দমকল বাহিনীর কর্মীরা তা নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মাগুরা পুলিশ সুপার এহসান উল্লাহ জানান, গত দু’দিন ধরেই এলাকায় উত্তেজনা চলছিল। ফলে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে । তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: