মাগুরায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মাগুরানিউজ.কমঃ

mn

আমিরুল ইসলাম নামে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে মাগুরা সদর থানা পুলিশ।
 
মাগুরা সদর থানার ওসি আজমল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাগুরা সদর থানা পুলিশ রাত ১০টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।
 
সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় ২০১৪ সালের ১ ডিসেম্বর খুলনার আড়ংঘাটা থানায় আমিরুলের নামে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের হয়। পলাতক থাকা অবস্থায় খুলনার দ্রুত বিচার আদালত ২০১৫ সালে ১৪ নভেম্বর তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম করাদণ্ড প্রদান করে।
 
রায় ঘোষণার পর আমিরুল আদালতে আত্মসর্মপণ না করে পলাতক ছিলেন বলে তিনি জানান। 
 
আমিরুল সদর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের ইসরাইল মণ্ডলের পুত্র।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: