মাগুরায় ভক্তদের মোহিত করলেন ভারতের প্রখ্যাত কীর্ত্তনীয়া শ্রীমতি বন্দনা রাহা

মাগুরানিউজ.কমঃ

mn

মাগুরায় ভক্তদের মোহিত করলেন ভারতের প্রখ্যাত কীর্ত্তনীয়া শ্রীমতি বন্দনা রাহা। গতকাল বুধবার সন্ধ্য ৭টা থেকে গভীর রাত পর্যন্ত হাজার হাজার নারী-পুরুষ কীর্ত্তনে মোহিত হলেন দরি মাগুরা সাহাপাড়া (ছানার বটতলা) সার্বজনীন পুজা মন্দিরের এ আয়োজনে।

সনাতন ধর্মের প্রাণপুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের দানলীলা (দেহদান) কীর্ত্তন পরিবেশন করেন ভারতের প্রখ্যাত কীর্ত্তনীয়া শ্রীমতি বন্দনা রানী রাহা।

ভাগবতীয় এ আসরে পৌরহিত্য করেন শংকর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রী ১০৮ স্বামী বিবোধানন্দ স্বরস্বতী মহারাজ।

মহতী এ ধর্ম অনুষ্ঠানে সন্ধ্যা থেকে যোগদান করেন, মাগুরা পৌরসভার নবনির্বাচিত মেয়র খুরশিদ হায়দার টুটুল, সহকারী  পুলিশ সুপার সুর্দশন কুমার রায়, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক পংকজ কুমার কুন্ডু, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বাসুদেব কুন্ডু, সদর হাসপাতালের কনসালটেন্ট ডা: সুশান্ত বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ।

হাজার হাজার ভক্তের অনুরোধে শ্রীমতি বন্ধনা রাহা পরিবেশন করেন ভগবান শ্রীকৃষ্ণের দানলীলা পালা কীর্ত্তন। এ কীর্ত্তনের মাধ্যমে উঠে আসে ভগবানের সানিধ্যলাভের বিভিন্ন শাস্ত্রিয় ব্যাখ্যাসমূহ। মন্ত্রমুগ্ধের মত ভক্তরা শ্রবন করেন কীর্ত্তন।

স্থানীয় ভক্তদের অনুরোধে আজ সন্ধ্যায় তিনি পুনরায় শহরের নিজনান্দয়ালী নিতাই গৌর গোপাল সেবাশ্রমে পালা কীর্ত্তন পরিবেশন করবেন। আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ চিন্ময়ানন্দ দাস চঞ্চল বাবাজি বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: