মাগুরায় সড়ক দুর্ঘটনায় গ্রাম পুলিশ নিহত

মাগুরানিউজ.কমঃ

mnমাগুরায় পিকআপ ভ্যানের ধাক্কায় সৈয়দ এনামুল হক (৬৫) নামে এক গ্রামপুলিশ নিহত হয়েছেন।

উপজেলার পারনান্দুয়ালী এলাকায় বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

এনামুল হক শহরের পারনান্দুয়ালী গ্রামের মুন্সীপাড়ার বাসিন্দা।

মাগুরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হেনা মিলন জানান, সকাল ৮টার দিকে পারনান্দুয়ালী এলাকায় সংবাদপত্রবাহী একটি দ্রুতগতির পিকআপ ভ্যান এনামুল হককে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত এনামুল কছুন্দি ইউনিয়নের গ্রামপুলিশের কাজ করতেন বলে তিনি জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: