মাগুরানিউজ.কমঃ
ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন শেষে শ্রীপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
সকাল ৯টায় বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। সহকারী অধ্যাপক শিশির শিকদারের উপস্থাপনায় এসআই আবুল বাসার কুচকাওয়াজ পরিচালনা করেন।
উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো, নির্বাহী অফিসার মোহাম্মাদ আশরাফুল আলম ও অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান অভিবাদন গ্রহণ করেন। এসময় উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুধিসমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বদরুল আলম হিরো। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী অফিসার মোহাম্মাদ আশরাফুল আলম, অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান, ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, মিজানুর রহমান, মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, সদর ইউপি চেয়ারম্যান মশিয়ার রহমান।
উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহালদারের পরিচালনায় অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, বীরাঙ্গনা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়। এ সময় উপজেলার ৭ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন উপাসানালয়ে বিশেষ দোয়া, হাসপাতালে উন্নতমানের খাবার পরিবশেনসহ বিভিন্ন কর্মসূটি পালন করা হয়।


