মাগুরায় ২ তরুণীসহ ‍৫ প্রতারক আটক

মাগুরানিউজ.কমঃ

c.jpgtryu

মাগুরায় প্রতারণা ও হয়রানির মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২ তরুণীসহ ৫ প্রতারককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে শহরের কলেজ পাড়া ও জামরুলতলা এলাকায় অভিযান চালিয়ে সদর থানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন, রোজিনা, রত্না, তুহিন (২০), জয় (১৯) ও প্রান্ত (২১)। তাদের বাড়ি মাগুরার বিভিন্ন এলাকায়।

মাগুরা সদর থানার উপপরিদর্শক (এসআই) মুবিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে রত্না ও রোজিনা মোবাইল ফোনে এবং দালাল চক্রের মাধ্যমে কৌশলে ছাত্র, চাকরীজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার মানুষকে তাদের ভাড়া বাসায় ডেকে আনতেন। এরপর জিম্মি করে মাস্তান ও দালাল দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের বিবস্ত্র করে ছবি তুলে লাখ টাকা চাঁদা আদায় করতেন।

সম্প্রতি এ অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়।

এসআই আরো জানান, এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: