মাগুরানিউজ.কমঃ
বয়স অল্প। তবু এর মধ্যেই অনেক রকম অভিজ্ঞতা হয়েছে। ‘মাগুরা নিউজ’ পরিনত হয়েছে মাগুরা ও মাগুরাবাসীর মুখপত্রে। সেই অভিজ্ঞতা থেকেই এ বার মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মুখোমুখি বসে পাঠকদের জিজ্ঞাস্য তুলে ধরবে মাগুরার সবার প্রিয় ২৪ ঘন্টার সংবাদমাধ্যম ‘মাগুরা নিউজ’। তুলে ধরবে সমাজের নানা ক্ষেত্র থেকে আসা পৌরবাসীর নানা সমস্যার কথা। প্রার্থীরা জানাবেন তাদের ভাবনার কথা।
আয়োজক মাগুরা নিউজের সম্পাদক জানালেন, ‘‘অভিজ্ঞতার ভিত্তিতেই প্রার্থীরা তাদের বক্তব্য জানাবেন। নিজেদের সুরক্ষার অধিকার এবং বিকাশের সম্ভাবনা নিয়ে নিজেরাই কথা বলবেন। জানাবেন কেন কাউন্সিলর পদে পৌর নির্বাচনে অংশ নিতে চান ?
উন্নয়ন ভাবনা ও পরিকল্পনা জানানোর পাশাপাশি জানাবেন নিজের কথা। ভোটারদের অধিকার নিশ্চিতের জন্য তাদেরকে তথ্য দিয়ে সিদ্ধান্ত নিতে সহযোগীতা করবেন।
জরুরি ঘোষনা———
- কেন কাউন্সিলর পদে পৌর নির্বাচনে অংশ নিতে চান ?
ওয়ার্ডভিত্তিক কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দানকারী প্রার্থীদের সাক্ষাতকার প্রকাশ করা হবে।প্রয়োজনীয় তথ্যের জন্য প্রার্থীদের ০১৮ ৫৫ ৪৮ ৫৫ ৩৮ নাম্বারে ফোন করে যোগাযোগের জন্য অনুরোধ জানানো যাচ্ছে। থাকুন মাগুরার সাথে।
সংবাদ বিজ্ঞপ্তি, আয়োজন, উদ্দোগ, বিবৃতি ই-মেইল করুন maguranewsbd@gmail.com ।

