মাগুরায় সাবেক খেলোয়াড়দের ‘ঈদ পুনর্মিলনী-২০১৫’।

মাগুরানিউজ.কমঃ

mnর‌্যালি, আলোচনা সভা, স্মৃতিচারণ ও প্রীতি ক্রিকেট ম্যাচসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মাগুরায় প্রাক্তন খেলোয়াড়দের দিনব্যাপী ঈদ পুনর্মিলনী ২০১৫ অনুষ্ঠিত হচ্ছে। শনিবার (৫ ডিসেম্বর) সকালে শহরের স্থানীয় নোমানী ময়দানে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. মাহবুবর রহমান।

বিশেষ অতিথি ছিলেন- জেলা পরিষদের প্রশাসক সৈয়দ শরিফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ তারিকুল ইসলাম, ভাষাসৈনিক আমিনুর রহমান চান্দু মিয়া, কাজী তারিফুজ্জামান প্রমুখ।

পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে। ব্যান্ডের তালে বিভিন্ন ধরনের ভেঁপু বাজিয়ে র‌্যালিতে কয়েকশ প্রাক্তন খেলোয়াড় অংশগ্রহণ করেন। পরে তারা প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন।

পুনর্মিলনীতে ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা, জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় কাজী নজরুল ইসলাম ফিরোজসহ উজ্বল তারার মেলায় পরিনত হয়।

সন্ধ্যায় স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: