মাগুরায় আ’লীগের দু’পক্ষে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি

মাগুরানিউজ.কমঃ

ফাইল ফটো

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। বুধবার (২ ডিসেম্বর) বিকেলে মাগুরার মহম্মদপুর উপজেলার ফলসিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩৬ রাউন্ড ফাঁকা গুলি করেছে।
 
সংঘর্ষ চলাকালে সময় উভয় পক্ষের ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে। 
 
আহতদের মধ্যে ইমামুল, তৈয়েব, সালাম, শরিফুল, আমজাদ ও আলিমকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
 
আহতরা জানান, দীঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোতা মিয়া এবং সাধারণ সম্পাদক হিরু মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বিকালে উভয় পক্ষের সমর্থকরা ঢাল, সড়কি, লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে তারা ১০ জন আহত হন। 

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩৬ রাউন্ড ফাঁকা গুলি করা হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই এলাকায় তিনি নিজে অবস্থান করছেন। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: