পুরানো সেই দিনের কথা…..

মাগুরানিউজ.কমঃ

mn

সময়ের বিবর্তনে আদিকালের ঐতিহ্য লাঙ্গল জোয়াল হারিয়ে যাদুঘরে যাওয়ার উপক্রম হয়ে দাড়িয়েছে। বর্তমান সময়ে আধুনিক পদ্ধতি আবিস্কৃত হওয়ায় কৃষকেরা ঝুকে পড়েছে পাওয়ার টিলার ও ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে। আগে দেখা যেত ভোর বেলায় গ্রামের কৃষকেরা লাঙ্গল জোয়াল কাধে নিয়ে সামনে একজোড়া গরুৃ অথবা মহিষ নিয়ে মাঠে যেত জমি চাষ করতে।

“ আ-হা-হা ডানে যা, বামে যা” এভাবে গরু তাড়িয়ে মনের সুখে পল্লীগীতি গাইতে গাইতে চাষ করত জমি। বেলা একটু বাড়লে গ্রামের গৃহবধুরা পান্তা নিয়ে যেত মাঠে। সুনিপুন হস্তে জমির আইলে বসে পান্তা খাওয়াত প্রিয় মানুষটিকে। কি অপরূপ দৃশ্য যা ছিল চোখে পড়ার মত।

কিন্তু বর্তমান সময়ে আধুনিকতার ছোয়া লাগায় লাঙ্গল জোয়াল ছেড়ে ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে গ্রাম গঞ্জের কৃষকেরা। একটু খরচ বেশী হলেও স্বল্প সময়ে অনেকখানি জমি চাষ করতে পারে কৃষকেরা। ফলে লাঙ্গল জোয়াল উঠিয়ে রেখে বিভিন্ন পদ্ধতিতে জমি চাষ করতে ঝুকে পড়েছে কৃষকেরা।

এ ব্যাপারে বৃদ্ধ কৃষক মনছুর আলী আক্ষেপ কন্ঠে বলেন “কনে গেল বাপ দাদার আমলের নাঙ্গল জোঁয়াল, হায়রে বৈজ্ঞানিক যুগ আসে সব হারায়ে গেল”।

এদিকে পাওয়ার টিলার, ট্রাক্টর ইত্যাদি জমি চাষের যন্ত্র আসায় সামনে লাঙ্গল জোয়াল যাদুঘরে উঠবে এমনটাই হতাশা বিরাজ করছে বয়োবৃদ্ধ কৃষকদের মনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: