মাগুরানিউজ.কমঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি আপীল বোর্ডের চেয়ারম্যান ও সচিব ড. মো: আবদুর রব হাওলাদার, ডিজিটাল বাংলাদেশ বির্নিমান, সামাজিক উন্নয়ন, বেকারত্ব মোচন তথা প্রতিটি যুবককে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার জন্য কম্পিউটারের বেসিক জ্ঞান অর্জন করার উপর গুরুত্বারোপ করেছেন।
তিনি মঙ্গলবার দুপুরে মাগুরা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ১ মাস মেয়াদী“ কম্পিউটার বেসিক এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের” প্রথম ব্যাচের উদ্ধোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কালাচাদ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক(আইসিটি) সৈয়দ রবিউল ইসলামসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রশিক্ষণ কোর্চের প্রথম ব্যাচে মোট ২০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করছে।


