মাগুরানিউজ.কমঃ
মাগুরা-ঢাকা মহাসড়কে ভ্রাম্যামান আদালত অভিযান চালিয়ে ফিটনেস বিহীন ও লাইসেন্স না থাকাসহ বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে মটরসাইকেল. মিনিবাস, ট্রাক এর বিরুদ্ধে কোট পরিচালনা করে মামলা জরিমানা করেছে।
আজ শনিবার সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত ঐ সড়কের পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্রাজিস্ট্রেট এস এম জামাল উদ্দীন।
অভিযান চলাকালে মোট ৯টি গাড়ীর বিরুদ্ধে মামলা এবং তিন হাজার একশত টাকা তাৎক্ষনিক জরিমানা করেন।
কর্তৃব্যরত ম্যাজিস্ট্রেট জানান, জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে। তিনি সকল গাড়ী চালকদের সড়কে নামার আগে বৈধকাগজপত্র গাড়িতে রাখার পরামর্শ প্রদান করেন।


