সবুজের বার্তা দিতে সাইকেলে মাগুরায় ৪ভারতীয় পর্বতারোহী 

মাগুরানিউজ.কমঃ

mn‘জীবনে অন্তত একটি গাছ লাগান ও সেটিকেই বড় করে তুলুন’-  সবুজের এই বার্তা সবাইকে পৌছে দিতে সাইকেলে চেপে বাংলাদেশ ভ্রমণে বের হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের চার পর্বতারোহী। যাত্রাপথে বিভিন্ন স্থানে সাইকেল থামিয়ে দলটি এলাকার মানুষকে অন্তত একটি গাছ লাগিয়ে তা ২ থেকে ৩ বছর পরিচর্যা করে বড় করার আহ্বান জানাচ্ছেন।

কলকাতার বাসদোরনি থেকে রওনা হয়ে বাংলাদেশের বেনাপোল পেট্রাপোল স্থলবন্দর হয়ে ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ১১০০ কিলোমিটারের এ যাত্রা তারা ২৪ দিনে শেষ করবেন।

সাইকেল চালিয়ে পর্বতারোহী গৌতম ঘোষের নেতৃত্বে এ ভ্রমণে রয়েছেন পশ্চিমবঙ্গের পর্বতারোহী লিপিকা বিশ্বাস, সুশান্ত দাস ও উজ্জ্বল পাল।

মঙ্গলবার ৪জনের ওই দলটি মাগুরাতে এসে পৌঁছান। বুধবার তারা ফরিদপুরের উদ্দেশে মাগুরা ত্যাগ করেন।

সবুজের বার্তা পৌছানোর অভিযাত্রিরা জানিয়েছেন, পর্বতে চড়তে গিয়ে তারা উপলব্ধি করেছেন বায়ুদূষণের কুপ্রভাব। কীভাবে জলবায়ুর উষ্ণতা বেড়ে পাহাড় ধ্বংস হচ্ছে। প্রকৃতি তার ভারসাম্য হারাচ্ছে। আর এ প্রভাব রোধ করতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।

গত ২১ নভেম্বর থেকে এ ভ্রমণ শুরু হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর ভ্রমণ শেষে দলটি দেশে ফিরবে বলে অভিযাত্রিরা জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: