আসছে বছর আবার হবে, মাগুরাতে চলছে কাত্যায়নী পূজার মেলা

মাগুরানিউজ.কমঃ

mn

আসছে বছর আবার হবে, এমন প্রত্যাশার মধ্যদিয়ে পর্দা পরলো মাগুরার বিশ্বসেরা কাত্যায়নী পূজার আয়োজন। আজ দিনজুড়ে চললো শহরের প্রধান প্রধান পূজাগুলোর প্রতিমা নিরঞ্জন পর্ব।

সোমবার রাতেও দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। তবে শেষ দিনে বেশিরভাগ দর্শকই ছিল স্থানীয়। যুদ্ধাপরাধী সালাউদ্দীন কাদের চৌধুরৗ ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর প্রক্রিয়া বেসরকারী টেলিভিশন গুলিতে লাইভ কাস্ট করার কারনে রাত ১১টার দিকে শহরের অধিকাংশ মন্দিরে চাপা উত্তেজনা বিরাজ করছিলো।

এ সময় সকল মন্দিরের সাউন্ড সিস্টেম ও আলোকসজ্জা বন্ধ করে দেওয়া হয়। তবুও মন্দিরে মন্দিরে শেষবারের মত প্রতিমা দর্শন করে ভক্তরা। রাত ১২টা দিকে শহরের মন্দিরগুলিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। শহরে বাড়ানো হয় অতিরিক্ত পুলিশি টহল। 

মাগুরাতে চলছে কাত্যায়নী পূজার মেলা। আয়োজকরা জানান, জেলা প্রশাসনের অনুমতি ১০ দিনের  হলেও বাজার কমিটির তত্বাবধানে প্রতিবছরের ন্যায় মেলার পরিধি ২৫দিন ব্যাপীর প্রচেষ্টা করা হচ্ছে। মেলায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ইতিমধ্যে দেশীয় ফার্নিচার আর কম্বলের প্রচুর দোকান এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: