যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অনন্য অর্জনে মাগুরাবাসীর অভিনন্দন

মাগুরানিউজ.কম:

mn

বাংলাদেশের সামাজিক এবং মানবিক কার্যক্রম পরিচালনায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এমপি মহোদয়কে ‘লর্ড বৌদ্ধ আন্তর্জাতিক শান্তি পুরস্কার-২০১৫’ প্রদান করা হয়েছে। মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের অনন্য অর্জনে অভিনন্দন জানিয়েছেন মাগুরাবাসী।

রবিবার চট্টগ্রামের লোহাগড়া শান্তি বিহারে আয়োজিত এক অনুষ্ঠানে ভারতভিত্তিক আন্তর্জাতিক সংগঠন অল ইন্ডিয়া ভিক্ষু সমিতি কতৃক মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদারকে এ পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও এ অনুষ্ঠানে ভারত সরকারের পাঁচজন লোকসভার সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

ইতোপূর্বে ভারতের সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম, মাদার তেরেসা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি প্রণব মুখার্জি লর্ড বৌদ্ধ আন্তর্জাতিক শান্তি পুরস্কার পেয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: