মাগুরায় রায় ঘোষণার ৮ বছর পর পলাতক আসামি গ্রেফতার

মাগুরানিউজ.কম:

mn

৮ বছর পর মাগুরা সদর উপজেলার ধলহরা চাঁদপুর গ্রাম থেকে রাসেল মোল্লা (৩৬) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। রাসেল চাঁদপুর গ্রামের মৃত হাসেম মোল্লার ছেলে।

পুলিশ অফিস সুত্রে জানা যায়, ২০০৫ সালে চোরাই মোটরসাইকেলসহ পুলিশের হাতে আটক হয়ে কিছুদিন হাজত খাটে রাসেল মোল্লা। এ ঘটনায় ২০০৮ সালের ৯ জানুয়ারি তাকে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। পরবর্তীতে তিনি আদালতে আত্মসমর্পণ না করে আত্মগোপনে চলে যান।

অবশেষে রায় ঘোষণার ৮ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সদর থানার এসআই তৌহিদুর রহমান সদর উপজেলার ধলহরা চাঁদপুর গ্রামের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে। রাসেলকে আজ শনিবার আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: