মাগুরায় অগ্নিকাণ্ডে ১০টি ঘর পুড়ে ছাই

মাগুরানিউজ.কম: 

mnমাগুরা সদর উপজেলার রামনগর দূর্গাপুর সরকারি আশ্রয়ন কেন্দ্রে আগুন লেগে ভূমিহীন পরিবারের ১০টি বসতঘর পুড়ে গেছে।

রোববার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। 

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, দুপুরে আশ্রয়ন কেন্দ্রের একটি তালাবদ্ধ ঘর থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। যা দ্রুত ছড়িয়ে পড়লে ১০টি বসতঘরের টিন, কাঠ, ভেতরে থাকা আসবাপত্রসহ সব জিনিসপত্র পুড়ে যায়।

মাগুরা দমকল বাহিনীর পরিদর্শক এম মনিরুজ্জামান জানান,  খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আশ্রয়নে গিয়ে বেশ কিছুক্ষণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের চেষ্টা চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: