মাগুরানিউজ.কম:
সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন-এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ শনিবার মাগুরায় উদযাপিত হয়েছে ৪৪ তম জাতীয় সমবায় দিবস।
এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় মাগুরা সমবায় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা কার্য়ালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
মাগুরা সমবায় ব্যাংক লিমিটেডের সভাপতি বিমলেন্দু শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক কালাচাঁদ সিংহ, জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ নুরল কুদ্দুস সহ অন্যান্যরা।

