মাগুরানিউজ.কম:
মাগুরা জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মীর আবু সাইদকে(৪০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার(৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাগুরা শহরের মীরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি আসাদুজ্জামান মাগুরানিউজকে জানান, সাইদ মীরের বিরুদ্ধে ৪টি হত্যা মামলাসহ বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে। সন্ধ্যায় তাকে মাগুরা শহরের মীরপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

