শীতের মৃদু হাওয়া। মাগুরায় ব্যস্ততা বাড়ছে ধুনকারদের

মাগুরানিউজ.কম:

mn

মাগুরায় শীতের শুরুতেই ব্যস্ত সময় পার করছেন লেপ-তোষক তৈরির কারিগরেরা। মাগুরার চারটি উপজেলায় প্রায় দুই হাজার পরিবার এই ব্যবসার সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে এই কারিগরদের বলা হয় ধুনকার।

জেলার বিভিন্ন হাটবাজারে বিক্রির জন্য লেপ-তোষক তৈরি করে মজুদ করে রাখছেন। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে লেপ- তোষকের বিক্রি।

জানা গেছে, সচ্ছল পরিবারের লোকজন নিজেদের জন্য ও আত্মীয়স্বজনকে উপহার দেয়ার জন্য লেপ-তোষক কিনতে দোকানে ভিড় করছেন। অপর দিকে নিন্ম আয়ের পরিবারের মহিলারা পুরনো শাড়ি, লুঙ্গি দিয়ে কাঁথা তৈরির কাজেও ব্যস্ত সময় পার করছেন।

মহম্মদপুর, শালিখা, শ্রীপুর ও সদরউপজেলার বাজারগুলোয় গড়ে উঠেছে লেপ-তোষকের অনেক দোকান। এরপরও ফেরিওয়ালা মাথায়, কেউ  কেউ সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে কম দামে লেপ-তোষক বিক্রি করছেন।

শহরের লেপ তৈরির মতি মিয়া জানান জানান, প্রচুর চাহিদার কারণে প্রতি বছর শীতের সময় লেপ-তোষক বেশ ভালো বিক্রি হয়। একটি লেপ বিক্রি করতে পারলে ১৫০ থেকে ২০০ টাকা লাভ হয়।

সদরের একধিক বেডিং হাউজের মালিক মাগুরা নিউজকে জানান, বছরে ছয় মাস ব্যবসা চলে। বাকি ছয় মাস জমানো টাকা খরচ করে খেতে হয়। বর্তমানে লেপ-তোষক তৈরির বেশ অর্ডার পাচ্ছি, তাই কাজের ব্যস্ততা একটু বেশি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: