মাগুরায় রাতের অন্ধকারে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগ

মাগুরানিউজ.কম:

mnমাগুরার শ্রীপুর উপজেলার ওয়াপদা মোড়ে রাতের অন্ধকারে ৯টি দোকান ঘর ভাংচুর করে মালামাল লুটপাট করে নিয়েছে বলে অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থরা।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ আব্দুল জলিলের ছেলে আব্দুর রহমান বাবু বাদি হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছে। জানা গেছে, ২২ অক্টোবর রাত ৩ টার দিকে ২০/২৫ জন সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে দোকান গুলো ভাংচুর করে মালামাল লুট করে নিয়ে যায়।

এ সময় ভাংচুরকারীদের একটি দল আব্দুল জলিলের বাড়ি ঘেরার করে রাখে। অপর দল ভাংচুরের কাজ করে বলে আব্দুল জলিল জানান। একই কায়দায় ২৩ অক্টোবর রাতে আবারও ঘর গুলো অপসারণ করতে ভাংচুর চালায়।

ক্ষতিগ্রস্থ আব্দুল জলিল আরো জানান, এ জমি জোর জবর দখলের জন্য ভাংচুরকারীরা দীর্ঘদিন ধরে নানান ভাবে তাকে হুমকিসহ ভয়ভীতি দেখিয়ে আসছিল। এব্যাপারে তারা মামলা পর্যন্ত করে তাকে উচ্ছেদের চেষ্টা করে। নিম্ন ও উচ্চ আদালত তার পক্ষে রায় দেয়ায় তারা গায়ের জোরে দখলের চেষ্টা করছিল। তারই ধারাবাহিকতায় রাতের অন্ধকারে দোকান গুলো ভেঙ্গে মালামাল লুট করে নিয়ে যায়।

এব্যাপারে আইনগত কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা জানতে চাইলে ক্ষতিগ্রস্থ আব্দুল জলিল জানান, থানায় মামলা দায়ের করা হয়েছে।বর্তমানে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসায় ভাংচুর বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশংকা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: